1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

পলাশে দেশিয় ফল নিয়ে ব্যতিক্রমী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩২৫ বার
121

নিজস্ব প্রতিবেদক : কলেজ ক্যাম্পাসে স্টলে সাড়ি সাড়ি ভাবে সাজানো রয়েছে বিলুপ্ত ফলসহ প্রায় অর্ধশতাধিক দেশিয় ফল। ১০টি স্টলে দেশিয় ফলের সমারোহে উৎসবমুখর হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

নরসিংদীতে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আজ বৃহস্পতিবার (২২ জুন) দিনব্যাপী জেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে দেশিয় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ফল উৎসবের স্টলে আম, জাম, কাঠাল, লিচু,কলা, আনারস, পেপে ছাড়াও বিলুপ্ত প্রায় বেশকিছু ফল অরবরই, গাব, বিলাতি গাব, করমচা, টিপ ফল, ডেউয়া, ডুমুর, ত্বীন ফল, জামবুড়া, কামরাঙ্গা ইত্যাদি দেশীয় ফলের ৫৫ টি আইটেম স্থান পেয়েছে। আর এসব ফল কলেজ ক্যাম্পাসে প্রদর্শনের সময় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিলুপ্ত ফলের সাথে পরিচয় এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি বলেন, আজ এমন একটি আয়োজনে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। এ ফল উৎসবের মধ্যদিয়ে নতুন প্রজন্ম বিলুপ্ত ফলের সাথে পরিচয় হতে পেরেছে। এমন উৎসব শুধু একটি কলেজের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না পর্যায়ক্রমে পলাশ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করতে হবে। তাহলেই নতুন প্রজন্ম খুব সহজে বিলুপ্ত ফলের পুষ্টিগুন সম্পর্কে জানতে পারবে।

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান জানান, দেশিয় সংস্কৃতি ও ঐতিহ্যকে জানা এবং লালন করার মানসে এই ফল উৎসব করা হয়। এতে শিক্ষার্থীদের হাতে কলমে ফলের সঙ্গে পরিচিত করানো হয়। একই সাথে কোন ফলের কি উপকারিতা তাও তুলে ধরা হয় এই ফল উৎসবে। পরে প্রদর্শনী শেষে এসব ফল অতিথিদের কেটে খাওয়ানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT