1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

পলাশে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৬২ বার
113

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ৩টি মুদি দোকান ও ১টি কাপড়ের ওয়েস্টিজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে পলাশ উপজেলার পন্ডিতপাড়া এলাকার সাকুরঘাটে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বুধবার (১৪ জুন) ভোরে এ তথ্য জানিয়েছেন পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পলাশের সাকুরঘাট নামক স্থানে একটি মুদি দোকানে আগুন লাগে। এ আগুন একে একে ছড়িয়ে পড়ে ৪টি দোকানে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করে এ আগুন লাগার খবর জানায় স্থানীয় ব্যবসায়ী মাসুম মিয়ার ছেলে বিল্লাল হোসেন।

পলাশ ফায়ার সার্ভিস ৯৯৯ থেকে রাত ৩টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দশ মিনিটের মধ্যেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দুটি ইউনিট ছাব্বিশ মিনিটের চেষ্টায় ভোর রাত ৪টা ৫ মিনিটে ৪ দোকানের সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলেন। এই আগুনে পুড়ে যায় মাসুম, সুজন খান, শফিকুলের ৩টি মুদি দোকান ও জাকির হোসেনের ১টি ওয়েস্টেজ কাপড়ের দোকান।

ব্যবসায়ীদের দাবি এই আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের চেষ্টায় মাত্র ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলি। ৩টি মুদি দোকানে আগুন বেশি ছড়িয়ে পড়লেও ওয়েস্টেজের দোকানে আগুন ছিলো কম। প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষ এই আগুনে ক্ষয়ক্ষতির কি পরিমাণ জানা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT