1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ঘোড়াশাল দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৫০ বার
16

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া নরসিংদী সদরের আসমান্দির চরের ঝাড়তলা এলাকার মল্লি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঘোড়াশাল থেকে খালি সিএনজি চালিয়ে পাঁচদোনা যাচ্ছিলো রাকিব মিয়া। এসময় পাঁচদোনা থেকে একটি প্রাইভেটকার ঘোড়াশাল আসার সময় ভাগদী কদমতলা এলাকায় সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে যায়।

দূর্ঘটনায় সিএনজি চালক নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT