1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

শিবপুরে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৯৪ বার
56

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম সমীর (৩৫), নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম সমীর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যেপাড়া গ্রামের আফাজ উদ্দিন এর ছেলে।

মঙ্গলবার (৬ জুন) রাত সাড় ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় পুটিয়াগামী সড়কের মাথায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর এসআই মো. শাহাদাৎ ও এএসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় যে, আটক সিরাজুল ইসলাম সমীর বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে শিবপুরের আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছে।

এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর এসআই মো. শাহাদাৎ জানান, অভিযানে ২১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম সমীরকে আটক করা হয়। এ ঘটনায় শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৫।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT