1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৫৭৮ বার
126

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪ মাস মেয়াদী কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে শিবপুর উপজেলার শাষপুরে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৪ মাস মেয়াদী (জুন থেকে সেপ্টেম্বর ২০২৩) সেশনের কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের ৫০ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত।

কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষক সোহাগ ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সিরাজুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন, অটোমোটিভ এন্ড ড্রাইভিং কোর্সের বিভাগীয় প্রধান আবদুল হান্নান মোল্লা, জব প্লেসমেন্ট কর্মকর্তা রুবেল রানা, জাপানি ভাষা প্রশিক্ষক মোকাদ্দেছ হোসেন, কোরিয়ান ভাষা শিক্ষার্থী আবুল সরকার নিরব ও মাছুমা আক্তার প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT