1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে স্ত্রীকে কু’পিয়ে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৯১৩ বার
126

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে কুপিয়ে স্বামী আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে। এদিকে আহত স্ত্রী বৃষ্টি আক্তার শিল্পীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আজ বুধবার দুপুরে নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন নরসিংদীর টাওয়াদী দাশপাড়া এলাকার মলিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আক্তার হোসেন সুমি নামে একটি মেয়ের সাথে বিয়ে করে ঘর সংসার করছেন। গত এক বছর আগে বৃষ্টি আক্তার শিল্পী নামে আরেক নারীকে বিয়ে করেন। বিয়ের বর থেকেই শিল্পীকে নিয়ে নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি নিজ বাড়িতে যাওয়া ও আগের স্ত্রীর সাথে সম্পর্ক সহ পারিবারিক বিষয় নিয়ে ২য় স্ত্রী বৃষ্টি আক্তার শিল্পীর সাথে মনমালিন্য চলছিলো।

এরই ধারাবাকিতায় বুধবার সকাল এগারটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আক্তার হোসেন তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপাতে থাকে। এতে বৃষ্টি আক্তার শিল্পী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। পরে স্ত্রী মারা গেছে ভেবে আক্তার ঘরের ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে।

আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত আক্তারের মৃত দেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত আক্তারের প্রথম স্ত্রী সুমি বলেন, আমি আমার স্বামীর মা বাবার সাথে টাউয়াদি দাস পাড়ায় বসবাস করি। দ্বিতীয় বিয়ের পর থেকেই সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি মা বাবার সাথেও যোগাযোগ করতো না। আজ সকালে শুনতে পাই সে আত্মহত্যা করে মারা গেছে।

নিহতের খালা সাজেদা বেগম বলেন, আক্তার তার মা বাবার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিলো। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী শিল্পী তা রাখতে দিতে চাইতো না । এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিভাদ চলত। এই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে।

নরসিংদী সদর থানার এস আই শাহিন বলেন, স্ত্রীকে কুপিয়ে আহত করে আক্তার হোসেন নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দড়জা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT