1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৮৩১ বার
89

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে রাজন (১৫) নামে এক কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খুকু মিয়া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এসময় তাদের পিটুনিতে আহত হয়েছে ইয়াছিন নামে আরেক কিশোর। শনিবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাজন চরপাড়া গ্রামের ফায়েজ উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত খুকু মিয়া পাইকসা গ্রামের সোবাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত আনুমানিক তিনটার দিকে রাজন ও ইয়াছিন পাইকসা গ্রামে খুকু মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদের আটক করে। পরে চোর সন্দেহে তারা রাজন ও ইয়াছিনকে বেধড়ক পিটিয়ে আহত করে। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের পরিত্যক্ত আশরাফ টেক্সাটাইল মিলের একটি ঝোঁপে ফেলে রাখে।

পরে আজ রবিবার সকালে এলাকাবাসী রাজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানায়। পুলিশ এসে ওই ঝোঁপ থেকে রাজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে রাজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে অভিযুক্ত খুকু মিয়া পালিয়ে যায়।

নিহতের স্বজনরা জানায়, অভিযুক্ত খুকু মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। মাদকের জেরে কিশোরদের রাস্তা থেকে ধরে এনে মারধর করে। গতকাল শনিবার রাতেও ইয়াসিন ও রাজনকে রাস্তা থেকে ধরে এনে মারধর করে। এক পর্যায়ে রাজন মারা গেলে এরশাদের বাড়ির পাশে একটি ঝোঁপে ফেলে রাখে। আর যদি এরা কোন অপরাধ করে থাকে তার জন্য আইন আছে। তাদের পুলিশের কাছে দিবে, এমন নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলবে কেনো। আমরা এই হত্যা’র ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এদিকে আজ সকালে অভিযুক্ত ব্যবসায়ী খুকু বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: ইলিয়াছ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝোঁপ থেকে মরদেহ উদ্ধার করি। পরে তা ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি চোর সন্দেহে তাকে রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করে মূল রহস্য উদঘাটন করার চেষ্ঠা করছি। এব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর খুকুর বিরুদ্ধে কোন মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, তা আমরা খোঁজ করে দেখছি পরে জানাতে পারবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT