1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল

পলাশে জমির বিরোধে কেটে ফেলা হলো অর্ধশত লিচু গাছ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৯৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে মফিজুল হক নামে এক কৃষকের লিচু বাগানের অর্ধশত গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। এ ঘটনায় ভুক্তভোগী মফিজুল হক বাদী হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীর মফিজুলের সাথে কথা বলে জানা যায়, এলাকার শহিদুল হক বাবুর সাথে দীর্ঘ বছর ধরে জমিজামা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত বৃধবার (১০ মে) দুপুরে শহিদুল এলাকার কিছু স্থানীয় সন্ত্রাসী নিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন মফিজুলকে। এতেও কোনো কাজ না হলে রাতের আঁধারে দুর্বৃত্তদের দিয়ে লিচু বাগানের প্রায় অর্ধশত লিচু গাছ কর্তন করিয়েছে বলে দাবি মফিজুলের। এরপর দিনের বেলায় সন্ত্রাসী বাহিনীকে দাঁড় করিয়ে রেখে লিচু বাগানের মাটি ভ্যাকো দিয়ে কেটে নিয়ে যায়।

অভিযুক্ত শহিদুল হক বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমির মাটি আমি কাটিয়ে সমান করছি। আর এসব সমান করতে গিয়ে কিছু লিচু গাছ আর কলা গাছ কাটা হয়েছে।

এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, লিচু বাগান কর্তনের ঘটনায় থানায় একটি
লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT