1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার সেক্রেটারি ইকরাম নির্বাচিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৮৭ বার
115

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর পলাশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) বিকেলে ঘোড়াশাল বাজারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুলাইমান ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দিন ভূইয়া ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারী এটি এম আশরাফ আলী। এসময় আরো ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শুরা সদস্যদের পরামর্শক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারী হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি ও বিগত ঘোড়াশাল পৌরসভার হাতপাখার মেয়র প্রার্থী মোঃ ইকরাম হোসেনকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারী হিসেবে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সেক্রেটারি মো: ইকরাম হোসেন বলেন,
ক্ষমতার পালা বদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। আর এই পরিবর্তনের লক্ষ্যে আদর্শবান ছাত্র সমাজ, যুব সমাজ, তথা আদর্শবান মানবসমাজকে নিয়ে একসাথে হাতে হাত রেখে, কাধে কাধ রেখে এগিয়ে যেতে চাই সেই কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT