1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

রায়পুরায় হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩১৭ বার
66

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ী রায়হান উদ্দিনকে গলা কেটে হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও হত্যার কোন রহস্য উদঘাটন করতে পারে নি পুলিশ। এরই প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

আজ শুক্রবার (৫ মে) বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের সিরাজনগর উম্মুল কুরা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের আলহাজ্ব সিরাজ উদ্দিন ওরফে রং সিরাজের ২য় ছেলে রায়হান উদ্দিন (৪৫) কে গত ১৭ এপ্রিল দিবাগত রাতে নৃশংস ভাবে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনার নিহতের ছোট ভাই নাদিম আহমেদ সুজাল বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে।

হত্যাকাণ্ডের আজ ১৮ দিন পেরিয়ে গেলেও হত্যার কোন রহস্য উদঘাটন না হওয়ায় এবং পুলিশ কোন আসামী গ্রেপ্তার করতে না পারায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া, আদিয়াবাদ আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, যুবলীগের সভাপতি রায়হান সরকার, সাধারণ সম্পাদক নাদিমউদ্দিন দুলাল, শওকত আলী মেম্বার, পলাশ মেম্বার প্রমূখ।

নরসিংদীর কন্ঠস্বর /এম আজিজুল ইসলাম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT