1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩২০ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে অস্ত্র ও গুলিসহ মোঃ হান্নান (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত দেড়টার উপজেলার শাষপুর-পালপাড়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ হান্নান রায়পুরা উপজেলার সোনাকান্দি পূর্বপাড়ার মৃত দুলু মিয়ার ছেলে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শিবপুরের শাষপুর হতে পালপাড়া সড়কে অভিযান পরিচালনা করে।

এসময় মুদির দোকানের সামনের সড়ক থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দখল হতে ১ টি একনলা বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক সহ ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে । সে রায়পুরা থানার ০১টি মামলায় ৭ বছরের সাজা ওয়ারেন্ট মূলতবী আছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT