1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের জেল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৪৪৮ বার
91

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় গাঁজা সেবনের দায়ে মো: সেলিম মিয়া (৪০) নামে এক যুবককে মোবাইল কোর্টে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। দন্ডপ্রাপ্ত সেলিম মিয়া উত্তর চরপাড়া গ্রামের মো: তৈয়ব আলীর ছেলে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, বেলা সৌয়া ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের একটি বাসা বাড়ীতে এক যুবক গাঁজা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোশারফ হোসেনের নেতৃত্ব একটি টিম। এসময় সেলিম মিয়াকে গাঁজাসেবনরত অবস্থায় পাওয়া যায়।

পরে মোবাইল কোর্ট বসিয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ওই মাদকসেবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পলাশ উপজেলায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT