1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

ঘোড়াশালে তিন ঘন্টার ব্যবধানে দুই দূর্ঘটনায় আহত ৪

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৮০৮ বার
14

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় একই সড়কে ৩ ঘন্টার ব্যবধানে দু’টি দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। আজ রবিবার সকালে উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতুর টোল প্লাজার পূর্ব পাশে ও সেতু সংলগ্ন স্থানে এই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, নরসিংদীর রায়পুরার উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে আলামিন ইসলাম (৩৫), শিবপুর উপজেলার বান্দারিয়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে তাইজুল ইসলাম (২৬) ও একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮) এবং সুনামগঞ্জের নুর আহমেদের ছেলে নজরল ইসলাম (৩৫)। এদের মধ্যে রয়েছেন একজন ট্রাকের চালক, দুই জন ট্রাকের আরোহী ও অপর জন পিকআপের চালক।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজার পূর্ব পাশে দা়ঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পিছন থেকে আসা শিবপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ট্রাকের চালকসহ আরো ২ আরোহী।

বেলা ১১টার দিকে একই সড়কের সেতু সংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা নরসিংদী অভিমুখী একটি পিক-আপের নিয়ন্ত্রণ হারালে দাঁড়িয়ে থাকা অপর একটি মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে পিক-আপের সামনে অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পিকআপ চালক গুরুতর আহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঘোড়াশালের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, সকালে দুর্ঘটনার খবর দ্রুত পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালকসহ ট্রাকে থাকা আরো দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার পাঠিয়েছি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশীদ পিপিএম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ি আমাদের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT