1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১২৬৫ বার
38

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজির অপর আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঘোড়াশাল নাজমুল সিএনজি স্টেশনের সামনের সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সুরেন্দ্র নাথের ছেলে সিএনজির যাত্রী পংকজ (৪০) এবং অজ্ঞাত নারী (৩৫)।

আহতরা হলেন সিএনজি যাত্রী পংকজের স্ত্রী সুইটি নাগ (২৩) ও তার সন্তান স্পন্দন (৩), অপর দুইজন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইয়াদুল (৩৮) ও জিনারদীর শাহজাহানের ছেলে শরীফ (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাঁচদোনা থেকে একটি সিএনজি যাত্রী বোঝাই করা ঘোড়াশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নাজমুল সিএনজি স্টেশনের সামনের সড়ক টান ঘোড়াশাল এলাকায় একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পংকজ নিহত হয় এবং গুরতর আহত হয় আরও ৪ জন। পরে তাদের উদ্ধার করে ঘোড়াশালের স্থানীয় হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে অজ্ঞাত নারীর মৃত্যু হয়।

এদিকে নাজমুল সিএনজি স্টেশনের সিসি ক্যামেরার একটি ফুটেজ এই প্রতিবেদকের কাছে রয়েছে। সেখানে দেখা যায়, সিএনজিটি একটি প্রাইভেটকারকে ওই সড়কে ওভারটেক করতে গিয়ে হঠাৎ উল্টে গিয়ে সামনে থেকে আসা একটি কার্ভাডভ্যানের সামনে গিয়ে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী পঙ্কজ নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সিএনজির যাত্রী অজ্ঞাত এক নারী নিহত হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে পলাশ থানায় প্রেরণ করেছি। আহতদের মধ্যে আরেক নারী নিহতের খবর পেয়েছি। বাকী আহতদের সদর হাসপাতাল ও ঘোড়াশালের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT