1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ঘোড়াশালে মোবাইল কোর্টে ৪ দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩২৬ বার
81

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজারে ভোক্তা সংরক্ষণ আইনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধ।

এসময় পণ্যোর মূল্য তালিকা না থাকা, পণ্য ক্রয় করার রশিদ দেখাতে না পারা, পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ঘোড়াশাল বাজারের কালাচাঁন চালের দোকান, বৈশাখী স্টোর, আল মাহাদী স্টোর ও শংকর স্টোরের চার দোকানীকে চার মামলায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মুদি দোকানসহ অন্যান্য দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের চেয়ে বেশি মূল্য না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান পলাশ উপজেলায় অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT