1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪২৮ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দার পাড়া এলাকায় বাস-ট্রাক ও মোটর সাইকেল এর ত্রিমুখী সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আজ সকাল ১১টার দিকে কুন্দারপাড়া বাসষ্ট্যান্ড এ দূর্ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন, ঢাকার মিরপুরের মৃত হারুন অর রশিদের ছেলে ট্রাক চালক, মোঃ ফরহাদ (৪০), ট্রাকের হেল্পপার যাত্রাবাড়ির ভাঙ্গাব্যারেজ এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২৭) ও ট্রাকের যাত্রী যাত্রাবাড়ির কাজলা এলাকার মোঃ সুবহান বেপাড়ির ছেলে সুমন (৩৪), মফিজ উদ্দীন এর ছেলে আব্দুল আলী (৩৫)।

স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মিনি ট্রাকটি কুন্দারপাড়া বাসষ্ট্যান্ডে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গামী একটি বাস ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এবং এসময় পেছনে থাকা একটি মোটরসাইকেল আরোহীও এ দূর্ঘটনায় শিকার হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক ফরহাদের অবস্থা আংশকা জনক হওয়ায় ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কবির মিয়া জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি এতে তিন থেকে চার জন আহত হয়েছে। দূর্ঘটনার পর সড়ক থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT