1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৬২ বার
96

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর মধ্যদিয়ে আজ পলাশ উপজেলা ও নরসিংদীর সকল উপজেলাসহ দেশের ৭টি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।এ উপলক্ষে জেলার ৬ উপজেলা নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরায় পৃথকভাবে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের মধ্যদিয়ে ৪র্থ ধাপে আরও ৪৫৯ জন গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ৪০টি, পলাশে ৯৫টি, শিবপুরে ৭৫টি, বেলাবতে ১৩৯টি, মনোহরদীতে ৩৫টি ও রায়পুরায় ৭৫টি ঘর।এর আগে তিন ধাপে ৭০২ টি এবং আজ ৪র্থ ধাপে ৪৫৯ টিসহ মোট ১ হাজার ১৬১টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো পলাশসহ নরসিংদীর ৬ উপজেলা।প্রধানমন্ত্রীর হস্তান্তরের পর নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে পলাশের ৯৫ টি ঘরের দলিল হন্তান্তর করেন নরসিংদী-২ আসনের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, সেলিনা আক্তার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।গৃহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT