1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৬৪৮ বার
98

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পৃথক অভিযানে আন্ত জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার ( ২১ মার্চ ) দিবাগত রাতে জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত সদস্য আরিফ হোসেন (৩০), সুমন মিয়া (৩০), রিজন খান (৩৪), রুবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, চাইনজ কুড়াল ও ২ট চাপাতী উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেফতাকৃতদের মধ্যে ৫ ডাকাত মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অন্য তিন ডাকাত সদস্য জেলার সদর উপজেলার সালিধা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT