1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৬৯৪ বার
জিনারদীর সাতটেকিয়া রেললাইনের ফাইল ছবি
91

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩৫) এর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জিনারদীর সাতটেকিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে জিনারদীর সাতটেকিয়া এলাকার রেললাইনের পাশে এক যুবকের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।

রেলওয়ে পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১ মধ্যে ঢাকা- চট্টগ্রাম-সিলেট অভিমুখে চলাচলকারী কোন একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাল করা হয়েছে। তবে এখনও মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা মরদেহের পরিচয় শনাক্তে কাজ করবে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT