1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৭৪৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৯) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনে মাঝামাঝি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ওই নারী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাল করা হয়েছে। তবে এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT