1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ঘোড়াশালে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৬৩ বার
88

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এই মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.টি.এ সভাপতি মো: আরমান মিয়া, সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, সদস্য মোছা: খাদিজা বেগম করততৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা দীপালী রায়। আরো উপস্থিত ছিলেন এস.এম.সি সদস্য জেসমিন বেগম, মো: মাসুদ হোসেন বাদলসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। মা সমাবেশের আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য বলেন, একজন মা হচ্ছেন তার প্রতিটা সন্তানের শিক্ষক, তাই মা তাঁর সন্তানকে পড়ালেখায় মনোযোগী করে ভালো ফলাফল অর্জনে মুখ্য ভূমিকা পালন করে। আর মা’য়েদের সন্তান কোথায় যাচ্ছে, পড়া লেখা করছে কি-না এসব খোঁজ খবর না রাখে তাহলে শ্রেণীকক্ষে শিক্ষকরা যতই চেষ্টা করে তাকে ভালো ফলাফল অর্জনে শিক্ষা দিতে পারবে না। আজকের মা সমাবেশ তখনই সফল হবে যখন প্রতিটা মা তার সন্তানের প্রতি যত্নশীল হবেন, পড়ালেখা করতে তাগিদ দিবেন ও তাদের সঠিক খোঁজ খবর রাখবেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT