1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চরসিন্দুরে মুক্তিযোদ্ধা, ইমাম ও শিক্ষকদের সংবর্ধনা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৪০ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ১২৮ জন বীর মুক্তিযোদ্ধা, ৮৭ জন মসজিদের ইমাম ও ১৭২ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (১১ মার্চ) সকালে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান করা হয়।

চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে ও চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্টু, চরসিন্দুর ইউনিয়নের বিভিন্ন মসজিদর ইমাম ও শিক্ষকগণ। অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও শিক্ষকদের মাঝে উপহারও বিতরণ করা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT