1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

পলাশে কাদিয়ানী বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৫৩ বার
74

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে পলাশে কাদিয়ানী বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে আলেম ওলামা, মাদ্রাসা ছাত্রসহ সর্বস্তরের তাওহীদি জনতা এ মিছিলে অংশগ্রহণ করে।

পরে এক সংখিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আব্দুর রহিম কাসেমী, মুফতি যুবায়ের আহমেদ ভৈরবী, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা মো: জহির উদ্দিন, মুফতি ইউসুফ কারী ইসমাইল প্রমুখ।

বক্তারা পঞ্চগড়ে আরিফুজ্জামানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বলেন, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে বসবাস করে। সরকারের কাছে আমাদের দাবী রাষ্ট্রীয় ভাবে কাদীয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক।

তারা বলেন, কাদীয়ানীরা আল্লাহর দলিল মানেনা। প্রকাশ্যে ঘোষণা দিয়ে হযরত মোহাম্মদ (সাঃ) শেষ নবী বলে স্বীকার করেনা। ৯২ ভাগ মুসলিমের দেশে আমাদের সবার দাবী ওদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।

তারা বলেন, পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করা হয়েছে, হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল। কাদীয়ানীরা নিজেদের মুসলিম দাবী করে অথচ শেষ নবীকে স্বীকার করেনা তাই ওদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT