1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৯১ বার
33

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ১০ শয্যা বিশিষ্ট হাসিনা-হাকিম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদীর বারারচর এলাকায় এই হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপন করেন, বাংলাদেশ সেনা বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জনতা ব্যাংকের এমডি আব্দুস ছালাম,

ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, হাসপাতালটি নরসিংদীর কৃতি সন্তান বাংলাদেশ সেনা বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এর পিতা মাতার নামে নামকরণ করা হয়েছে। ৫ কোটি টাকা ব্যায়ে এই হাসপাতালটি নির্মাণ করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT