1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ায় আ.লীগের বিক্ষোভ মিছিল

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৩৩ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: হারুনুর রশীদ খান সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে শিবপুর বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে থানা রোড, উপজেলা পরিষদ রোড ও কলেজ গেইট হয়ে পূনরায় বাস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু,

এডভোকেট খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আহত হারুনুর রশিদ খান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT