1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

পলাশে জাতীয় পরিসংখ্যান দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯২ বার
76
মোঃ আশাদউল্লাহ মনা : “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলার বিভিন্ন সড়কে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহেনা পারভিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন ও উপজেলা প্রেসক্লাবের অফিসার মো: আল আমীন প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT