1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে শামসুল হত্যা, ফাঁসির ৭ আসামি হাইকোর্টে খালাস

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৫ বার
52

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে শামসুল হক নামে এক কৃষককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন।

রায়ে খালাসপ্রাপ্তরা হলেন, পলাশ উপজেলার গালিমপুর এলাকার আব্দুল গাফফার,তোতা মিয়া, মো: আলেক মিয়া, শরীফ মিয়া, আরিফ মিয়া, মারফত আলী ও মোছা. রুপবান।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো: আবু হানিফ মিয়া, মনসুরুল হক চৌধুরী নাজমুল হুদা ও সাহেব আলী পাঠান এবং এবং পলাতকদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম শুনানি করেন।

জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট রাতে দণ্ডিতরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল হকের ছেলে জহিরুল ইসলাম কে মারধর করে। পরে শামসুল হক সেখানে গেলে তাকে ও তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়। এর কিছুক্ষণ পর শামসুল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ২২ মে নরসিংদী অতিরিক্ত দায়রা জজ মোঃ শাহীন উদ্দিন সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাঁচ জনকে জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন। ডেথ রেফারেন্স খারিজ ও আসামিদের আপিল গ্রহণ করে খালাস দেয় হাইকোর্ট।

এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আশরাফুল হক জর্জ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT