1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, চালক আটক

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫৬০ বার
85

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কাভার্ডভ্যানের চাপায় নাজমুল হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন সাতক্ষীরার তালা উপজেলার ডাঙ্গা নলছাটা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে নরসিংদীর ভেলানগর এলাকার আহমেদুলের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো এবং এফএনএফ নামে একটি পোল্টি মেডিসিন কোম্পানীর মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে চাকুরি করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার রাত ৮টায় নাজমুল হোসেন তার পরিচিত মফিজুল নামে একজনের মোটরসাইকেলে করে নরসিংদীর মাধবদী থেকে ঘোড়াশাল উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে রাত পৌনে নয়টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে পৌঁছালে পিছন থেকে আসা প্রাণ কোম্পানির ঢাকা মেট্রো উ- ১৪-২১৩৬ সিরিয়াল এর কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাজমুল সড়কে ছিটকে পড়ে যায়। পরে কাভার্ডভ্যানের পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় প্রান কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করে পুলিশ। আটককৃত চালক তাইফুর রহমান রাজশাহীর তানৈর উপজেলার বদলপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT