1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ আশাদউল্লাহ মনা | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৮৭ বার
105

মোঃ আশাদউল্লাহ মনা : “দুর্যোগে আগাম সর্তকবার্তা সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সমবায় আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়, পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাস্তবায়নে অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা শেষে এক মহড়া পালন করে পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, সমবায় আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান. পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদিকুল বারী ও প্রধান শিক্ষক কানাইলাল গুহ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT