1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মারা গেলেন নরসিংদী মডেল কলেজের শিক্ষক মোসাদ্দেক হাসান পলাশে শিয়ালের কামড়ে চার ঘন্টায় ১০ জন আহত ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু বেলাবোতে ইছার মাথার ধাক্কায় শিশু নোহার মৃত্যু পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে ডেঙ্গুতে সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন: স্থানীয় সরকার মন্ত্রী বেলাবোতে আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মারা গেলেন নরসিংদী মডেল কলেজের শিক্ষক মোসাদ্দেক হাসান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মডেল কলেজের প্রভাষক মোসাদ্দেক হাসান (৩২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নরসিংদীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মোসাদ্দেক হাসান ছিলেন নরসিংদী মডেল কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক ও পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মোসাদ্দেক হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। মোসাদ্দেক হাসানের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক সমাজ ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আজ রাত ১০টায় খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানো দাফন করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT