সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মডেল কলেজের প্রভাষক মোসাদ্দেক হাসান (৩২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নরসিংদীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
মোসাদ্দেক হাসান ছিলেন নরসিংদী মডেল কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক ও পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মোসাদ্দেক হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। মোসাদ্দেক হাসানের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক সমাজ ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ রাত ১০টায় খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানো দাফন করা হবে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬