1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার
24

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বুধবার নিজ উপজেলা সফরে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তাঁর আগমনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা জানান, বুধবার (২৬ আগস্ট) এক দিনের সরকারি সফরে তিনি পলাশ উপজেলায় অবস্থান করবেন। এদিন দুপুর সাড়ে ১২টায় গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে দুপুর দেড়টায় পৌঁছে উপজেলার চরণগরদী গ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত আব্দুল মোমেন খানের কবর জিয়ারত করবেন। বিকেল ৩টায় পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে নরসিংদী-২ পলাশ উপজেলার নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল ৪টায় ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন এবং সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

দলীয় নেতারা বলছেন, মন্ত্রী হওয়ার পর তাঁর এই প্রথম নিজ উপজেলায় আগমনে উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে। স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসন থেকে নির্বাচিত হওয়ার পর ২১ আগস্ট শপথ নিয়ে মন্ত্রিসভায় যোগ দেন ড. আব্দুল মঈন খান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT