1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন

রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার
33

 অজয় সাহা : নরসিংদীর রায়পুরায় মাদক, দুর্নীতি ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা কাঁকন সংগীত দল ও মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং রায়পুরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১৪ আগস্ট) রায়পুরা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে মাদক, দুর্নীতি ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচির আয়োজন থাকবে। একই সঙ্গে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)। সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের পরিচালক (অর্থ) ও ‘ওয়াটসন গ্রুপ’-এর উপদেষ্টা জান্নাতুল হক শাপলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের প্রতিষ্ঠাতা সভাপতি, কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো. দিদারুল ইসলাম (দিদার)।

আয়োজকদের আশা, মাদক, দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি এ আয়োজন তরুণ সমাজকে মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT