1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত

রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ

Reporter Name
  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার
9

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ৬৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতে রায়পুরা থানায় নিহতের ভাই আমিন মিয়া বাদী হয়ে ফরিদ উদ্দিনকে প্রধান আসামি করে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২ আগস্ট) সকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকার সরকারবাড়িতে মোমেন গ্রুপ ও পূর্বপাড়া ফরিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়, প্রতিপক্ষের লোকজন ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে মোমেন মিয়াকে গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আরও কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) এবং রুহুল আমিন (৩৭)। তারা ঘটনার দিন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদিকে ঘটনার দুই দিন পরও কাউকে গ্রেপ্তার করা না হওয়ায় নিহতের পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, আসামিপক্ষের লোকজন এখনও এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিহতের চাচাতো ভাই মোমেন সরকার দাবি করেন, হত্যাকাণ্ডের পরও এলাকায় সশস্ত্র মহড়া চলছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মামলার বাদী ও নিহতের ভাই আমিন মিয়া বলেন, আমার বড় ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT