1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা

মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার
Oplus_131072
41

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে একটি তিনতলা ভবনের কক্ষে আটকা পড়া দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহ সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার চৌদ্দপাইকা এলাকায় শিশুটি খেলার ছলে টিপতালা রুমের ভিতর থেকে লাগিয়ে দিলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাস্তা না থাকায় সদস্যরা প্রায় এক কিলোমিটার কাদামাখা জমির আইল দিয়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান।

পরে ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে থাকা দুই বছরের শিশু মো. সাফোয়ানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে শিশুটিকে তার বাবা মো. রাকিবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। উদ্ধার অভিযান শেষে সকাল ১০টা ৫৭ মিনিটে কার্যক্রম শেষ করে ফায়ার সার্ভিসের সদস্যরা স্টেশনে ফিরে যান বলে জানান মাধবদী বাজার ফায়ার সার্ভিস এর ইনচার্জ মো: রায়হান।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT