1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

কাচিকাটা ইউপি ভবনের সামনে হাঁটুসমান পানি, চরম ভোগান্তি সেবাগ্রহীতাদের

মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২১৪ বার
280

মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান : নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়ন পরিষদ ভবনের সামনের মাঠে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। সামান্য থেকে মাঝারি বৃষ্টি হলেই পুরো মাঠজুড়ে হাঁটুসমান পানি জমে যায়। ফলে ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে আসা মানুষকে পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের মূল প্রবেশপথের সামনে বিস্তীর্ণ অংশজুড়ে হাঁটুসমান পানি জমে রয়েছে। কোনো বিকল্প চলাচলের পথ না থাকায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই জুতা-স্যান্ডেল হাতে নিয়ে কিংবা কাপড় ভিজিয়ে পানির মধ্য দিয়ে পরিষদ ভবনে প্রবেশ করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিবার বর্ষা মৌসুমে একই পরিস্থিতির সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই ইউনিয়ন পরিষদ ভবনের সামনের মাঠ পানিতে তলিয়ে যায়। এতে সরকারি সেবা গ্রহণে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের সময় ও দুর্ভোগ-দুই-ই বাড়ে।

এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়ন পরিষদ ভবনের সামনের মাঠ সংস্কার করা হোক। তাদের মতে, ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সেবাকেন্দ্র। তাই সেখানে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT