1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাচিকাটা ইউপি ভবনের সামনে হাঁটুসমান পানি, চরম ভোগান্তি সেবাগ্রহীতাদের বেলাবোতে বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল বিশ্বমঞ্চে নরসিংদীর ইফরাতের ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন মনোহরদীতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি পরিদর্শনে সমন্বিত উদ্যোগ বেলাবোতে জিয়া মঞ্চের সভাপতি খোকন, সম্পাদক মাসুদ পলাশে কলাবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১ ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান টানা বৃষ্টিতে বেলাবোতে মাটির ঘর ধসের আতঙ্ক, প্রাণ গেল বৃদ্ধার নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেলাবোতে বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৫ বার
44

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজমল ভূইয়ার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ​শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মরহুম মোহাম্মদ আজমল ভূইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং যুদ্ধাহত হওয়ার ত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়া শুধু দেশের বীর সন্তানই ছিলেন না, বরং শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে শিক্ষার আলো ছড়াতেও অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই নিঃস্বার্থ অবদান কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে।

শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো:সাজ্জাদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমান্ত লাল পাল,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ রহমত আলি মোল্লা,বেলাবো উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমিনা,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, সমাজ সেবক মোঃ মিজানুর রহমান,৫নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার’সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের স্বাধীনতা ও কল্যাণে অবদান রাখা সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT