1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০৪ বার
231

নিজস্ব প্রতিবেদক : আজ ১১ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী -২ পলাশ সংসদীয় আসনের এমপি ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের মমতাময়ী মা, খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বেগম খোরশেদা বানুর ১৫ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জানা যায়, বেগম খোরশেদা বানু তৎকালীন ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার নরসিংদী থানাধীন বেলাবো গ্রামের ঐতিহ্যবাহী ডেপুটি বাড়ির সন্তান, যে গ্রামটি এখন নরসিংদী জেলার সদর উপজেলার অন্তর্ভুক্ত। তার পিতা মরহুম আবদুল গফুর ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসন আমলে এ অঞ্চলে প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট, যিনি এলাকায় ডেপুটি সাহেব নামে সর্বাধিক পরিচিত ছিলেন।

বেগম খোরশেদা বানু ছিলেন আট ভাই বোনের মধ্যে দ্বিতীয় এবং বোনদের মধ্যে বড়। ছোট বেলা থেকে তিনি খুব মেধাবী, মিষ্টভাষী, পরোপকারী ও বিনয়ী ছিলেন। তিনি ছিলেন ঢাকার বিখ্যাত ইডেন স্কুলের ছাত্রী, যে স্কুল ভবনটি এখন বাংলাদেশ সচিবালয় হিসেবে ব্যবহৃতও পরিচিত। শিশু কাল থেকেই তার বইয়ের প্রতি দুর্বলতা ছিল খুব বেশি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পৃথিবীর নোবেল লরিয়েটসহ বিখ্যাত মনীষীদের শ্রেষ্ঠ সাহিত্য কর্মগুলো অধ্যয়ন করেছেন। তিনি ছিলেন ডাক ও তার বিভাগের মহাপরিচালক ও পি. এম. জি. জনাব নাসিরউদ্দিন আহমদের ছোট বোন এবং শহীদ মুক্তিযোদ্ধা প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, প্রফেসর ডা. রশিদউদ্দিন আহমদ এবং প্রফেসর ফরিদা বানু ও প্রফেসর সাজেদা বানুর বড় বোন।

১৯৪২ সালে তিনি আবদুল মোমেন খান (পরবর্তীতে কেবিনেট সচিব ও সফল খাদ্যমন্ত্রী) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেগম খোরশেদা বানু ছিলেন আদর্শ গৃহিণী ও একজন রত্নগর্ভা মা, এক ছেলে এবং দুই মেয়ের গর্বিত মাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং এমপি ড. আবদুল মঈন খানের মত ছেলেকে গর্ভে ধারণ করেছেন তিনি। অধিকন্তু তার দুই মেয়ে ফৌজিয়া বেগম ও ড. সেলিমা বেগম উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তারা বর্তমানে কানাডা এবং আমেরিকাতে কর্মরত।

বেগম খোরশেদা বানু শুধু একজন মা-ই ছিলেন না। তিনি ছিলেন শিল্প স্বত্বায় বিকশিত একজন সুচারু সূচী শিল্পী। সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা বিবেচনা করে ১৯৮৮ সালে ধ্বংসাত্মক ও প্রলয়ংকরী বন্যায় আক্রান্ত অসহায়, নিঃসম্বল মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় মরহুম আবদুল মোমেন খানের স্মরণে প্রতিষ্ঠিত খান ফাউন্ডেশন ও পরবর্তীতে খান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারপারসন।

বেগম খোরশেদা বানু তার মোমেনবাগস্থ নিজস্ব আবাসস্থল খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ব্যবহারে চিরদিনের জন্য প্রদান করে গেছেন। শুধু তাই নয়, নিজ গ্রাম বেলাবোতে শহীদ বুদ্ধিজীবী ভ্রাতা শহীদ গিয়াসউদ্দিন গার্লস হাই স্কুলের উন্নয়নে জমি দান করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT