1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ

নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৫ বার
55

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস।

অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রেজওয়ানা কবীর।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

সেমিনারে রিপোর্টিয়ার হিসেবে ছিলেন শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার। সঞ্চালনা করেন পলাশ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।

অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, সেবা খাতসহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করে সেমিনারে জানানো হয়, “সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত” এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে CAPI (Computer Assisted Personal Interviewing) এবং জিআইএস (GIS) ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।

শুমারিতে মোট সাতাশি হাজার চারশো উনিশটি গণনা এলাকা গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক একশো পঞ্চাশটি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। মাঠপর্যায়ে তথ্যসংগ্রহে সাতাশি হাজার চারশো উনিশ জন গণনাকারী, ষোল হাজার নয়শো চৌত্রিশ জন সুপারভাইজার, দুই হাজার পাঁচশো সাতাত্তর জন আইসিটি সুপারভাইজার এবং বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT