1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

মসজিদে জমি দান করায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলেরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৫ বার

মসজিদে জমি দান করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় এক ছেলে ও ছেলের বউসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির জাগির ইউনিয়নের চর উকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্মম হত্যা’র শিকার পিতার নাম আরশাদ আলী (৭৫)। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার এ তথ্য জানান।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত আরশাদ আলীর প্রথম স্ত্রী মারা যায় প্রায় ৭ বছর আগে। সাত মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকেই প্রথম স্ত্রীর সন্তানরা তাকে জমি লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় মসজিদে ১০ শতাংশ জমি দান করেন। এ নিয়ে ছেলেরা তার ওপর ক্ষুব্ধ হন।

এরই জের ধরে রবিবার সকালে বড় ছেলে খবির হোসেন, তার স্ত্রী ছাহেরা বেগম, ছোট ছেলে খোরশেদ আলী, স্ত্রী রুমা আক্তার এবং তাদের সন্তানরা আরশাদ আলীর সাথে ঝগড়ায় লিপ্ত হন। তারা এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আরশাদ আলীর মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বড় ছেলে খবির হোসেনের বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুর রউফ সরদার।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT