1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬২০ বার
243

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দুইজনকে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পোড়াদিয়া বাজারস্থ মোশারফ মার্কেটের সামনে অভিযান চালায়। অভিযানে মো. আরমান হৃদয় (২৬), মো. রবিন (২৬) ও মনোহরদীর মো. জাহাঙ্গীর আলম (২৮) নামের তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​অন্যদিকে, মাদক সেবনের দায়ে আটক আমলাব এলাকার আশিক (২৯) ও রবিউল আউয়ালকে (৫৩) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ মঙ্গলবার দুপুরে তাদের নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, “মাদকের মরণছোবল থেকে বেলাবো উপজেলাকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই ইয়াবাসহ এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান আগামীতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT