1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

নরসিংদী ও গাজীপুরের সংরক্ষিত নারী আসনের আলোচনার শীর্ষে কারা নির্যাতিত সেলিনা সুলতানা নিশীতা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৭৩ বার
204

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ও গাজীপুরের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে বিএনপির ত্যাগী নেত্রী সেলিনা সুলতানা নিশীতা-র নাম। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, কারাবরণ এবং রাজপথে সক্রিয় ভূমিকার কারণে তাকে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে মূল্যায়ন করছেন দলীয় নেতাকর্মীরা।

ছাত্ররাজনীতির অঙ্গনে সাহসিকতা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত সেলিনা সুলতানা নিশীতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক তিনবারের সফল সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সময় গুরুত্বপুর্ণ দ্বায়িত্ব পালন করেন তিনি।

রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার গ্রেফতার, কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। নির্যাতন, হামলা ও মামলার পরও তিনি দলের আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকেছেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময় থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সেলিনা সুলতানা নিশীতার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকার রাজপথসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিভাগীয় সমাবেশ, রোড মার্চ, মহাসমাবেশ এবং তারুণ্যের সমাবেশসহ প্রায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

একটি বরিশাল মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তার ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন। পরে আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

ছাত্রদলের ইতিহাসে ব্যতিক্রমী নজির ইডেন মহিলা কলেজ ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদলের ইতিহাসে প্রথম নারী নেত্রী হিসেবে জেল ও রিমান্ড ভোগের অভিজ্ঞতা অর্জন করেন সেলিনা সুলতানা নিশীতা। মামলা, নির্যাতন ও কারাবরণ-কোনো কিছুই তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতা তাকে আরও দৃঢ় করেছে
সংগ্রামের পথে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সেলিনা সুলতানা নিশীতার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT