1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১৭ বার
Oplus_131072
171

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নরসিংদী- ৪ (মনোহরদী – বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেন, আমাদের প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। আমার উপর আস্থা রেখে আমাকে মন্ত্রী দেওয়া হয়েছে। আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন। সেটা আবেগ। আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত। স্বাস্থ্যসেবাকে আমুল পরিবর্তন করতে হবে। বিগত সরকার কুইক রেন্টাল নামে বিদ্যুৎতে দুর্নীতি করে গেছেন। সেটা সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। আামাদের কাজ হবে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সরকার ইতিমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পুলিশ এখন রিনের জন্য কৃষকের কোমরে দাড়ি লাগায়না।কারন ১০ হাজার টাকার রিন সুদ আসল মাফ করে দেওয়া হয়েছে। সরকার স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংবর্ধনা প্রদান উদযাপন কমিটির আহবায়ক মনজুর এলাহী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সংবর্ধনা প্রদান উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান ও শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT