1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৩২ বার
172

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।  এসময় অভিযানে একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকার পরিবেশ ও অবকাঠামোর ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে  উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে, রথখোলা বাজারের সামনে এবং কোচেরচর বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে নদী থেকে বালু ও মাটি কাটার সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দকৃত ভেক্যু ও ট্রলিগুলো উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, ব্রহ্মপুত্র নদসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে যারা এই ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT