1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল

নরসিংদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২৯ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর জোনায়েদ মিয়া নামের ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়া ছেলে। সে পাশের আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২ টায় জোনায়েদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে স্বজন ও প্রতিবেশিরা বাড়ির আশপাশ সহ বিভিন্ন জায়গায় খোঁজে ও জোনায়েদের কোন সন্ধান পায়নি। পরে এঘটনায় নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বুধবার সকালে বাড়ি পাশে ডোবায় কচুরিপানায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।  পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে পরিবার জুনায়েদের মরদেহ হিসেবে চিহ্নিত করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)  সুজন চন্দ্র সরকার বলেন,  আমরা খবর পেয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট শেষ মর্গে প্রেরন করেছি। ময়নাতদন্তের পর ডাক্তারের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT