1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮০ বার
115

নরসিংদী প্রতিবেদক: কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রাতিষ্ঠানিক পর্বের দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এসেট প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানের অডিটরিয়ামে চলে এই প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ, ভাই ভাই টেক্সটাইলের স্বত্বাধিকারী মো. মাসুদুর রহমান, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আরিফা পারভীন ও শফিকুল ইসলামসহ ইনস্টিটিটের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৫টি টেকনোলজি থেকে মোট ২০টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের নাম্বারের ভিত্তিতে বিজয়ী ৩টি গ্রুপকে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘ইন্ডাস্ট্রি ৪.০ মোটর কন্ট্রোল,’ দ্বিতীয় স্থান অধিকার করে ‘মিনি প্যাকে সবজির গুঁড়ো উৎপাদন এবং বিপণন’ ও তৃতীয় স্থান অধিকার করে ‘কনডেন্সার তাপ ব্যবহার করে গরম জল তৈরি করুন’ শীর্ষক উদ্ভাবন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT