1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে ট্রাকভর্তি ৩৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৪ বার
Oplus_131072
54

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাব উপজেলায় বিপুল পরিমাণ বিদেশী মদ’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা- সিলেট গামী লেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি নীল-হলুদ রংয়ের ডিস্ট্রিক ট্রাক থেকে ৩৪০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। ট্রাকটির আনুমানিক মূল্য আরও ১৯ লাখ টাকা।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার ছয়না (ঘটমাঝি) গ্রামের মৃত হারেছ বেপারীর ছেলে রসুল বেপারী (৩৯) এবং একই উপজেলার কুঙ্গীপাড়া গ্রামের মৃত কামাল খাঁনের ছেলে মো. রাকিব খাঁন (২১)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এসআই (নিরস্ত্র) শিহাব আহম্মেদ জানান, ওইদিন সন্ধ্যায় তিনি সংগীয় ফোর্স নিয়ে কিলো-৬ এলাকায় নিয়মিত ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, একটি ট্রাকে বিপুল পরিমাণ বিদেশী মদ পাচার করা হচ্ছে। খবর পেয়ে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় দ্রুত সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের ট্রাকসহ আটক করা হয়।

তল্লাশীকালে ট্রাক থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ROYAL GREEN DELUXE BLENDED WHISKY: ৯০ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), ROYAL STAG DELUXE WHISKY: ৮৫ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), McDowell’s No1 RESERVE WHISKY: ১৩৫ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), ROYAL GREEN DELUXE BLENDED WHISKY: ১৫ বোতল (প্রতিটি ৩৭৫ মি.লি.), AC BLACK PURE GRAIN DELUXE WHISKY: ১৫ বোতল (প্রতিটি ৩৭৫ মি.লি.) সব মিলিয়ে উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ৬৭ লিটার ৫০ মিলি।

এ ঘটনায় এসআই শিহাব আহম্মেদ বাদী হয়ে বেলাব থানায় মামলা নং-১২ , তারিখ-১৩/০৯/২০২৫ দায়ের করেন। মামলা দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ২৪(খ) অনুযায়ী। আটক আসামিদের রোববার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হযেছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিঃ) আবদুল ছামাদকে।

বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন,মাদক বিরোধী অভিযানে বেলাব থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, ঢাকা-সিলেট মহাসড়ককে অনেক দিন ধরে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ নিয়মিত অভিযান চালালেও প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে পাচারকারীরা। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT