1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্ট নেতাদের শুভেচ্ছা বিনিময়

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪০০ বার
Oplus_131072
38

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নরসিংদী জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। আজ সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কার্য্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধরসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সংগঠনের নেতারা আসন্ন দূর্গা পূজা উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, পূজাকে ঘিরে যাতে মানুষ নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

পূজা উদযাপন ফ্রন্ট নেতারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন দুর্গাপূজাসহ সব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক কৃষ্ণকান্ত সাহা, ননী দাস, সদস্য সুবল সাহা, বাপ্পি সাহা, প্রশান্ত কুন্ড, সচীন দেবনাথ ও হ্নদয়সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT