1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় সংঘর্ষের ১৪ দিন পর গুলিবিদ্ধে আহত যুবকের মৃত্যু

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪২১ বার
62

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানিফ মাস্টার ও এরশাদ সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধে আহত হওয়ার ১৪ দিন পর তাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক ১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২১ জুলাই সংঘর্ষের সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। ওইদিন দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হানিফ মাস্টারের অনুসারী মোমেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

নিহত তাজুল ইসলাম রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকার মোতালিব মিয়ার ছেলে। তিনি মোমেনা বেগম হত্যা মামলার ৫২ নং আসামী ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান।

নিহতের স্ত্রী মর্জিনা বেগম মুঠোফোনে বলেন, ২১ তারিখ সংঘর্ষের সময় বাড়িতে ডুকে প্রতিপক্ষরা তার স্বামীর পায়ে গুলি করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢামেকে নেওয়া হয়৷ সবশেষ গত রাতে হোমকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

হানিফ মাস্টারের এক সমর্থক নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত তাজুল ইসলামের লাশ এলাকায় নিয়ে আসা হয়েছে৷ লাশের দাফনের কার্যক্রম চালাচ্ছে স্থানীয়রা।

মামলার তদন্তকারী কর্মকর্তা আতিয়ার রহমান মুঠোফোনে জানান, ২১ জুলাইয়ের ঘটনায় মোমেনা বেগম হত্যা মামলার ৫২ নং এজহারভুক্ত আসামী তাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে তিনি এলাকায় গিয়ে মরদেহ থানায় নিয়ে আসেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT