1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ৬ দফা দাবিতে জাতীয় শিক্ষক ফোরাম এর মানববন্ধন অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার
42

সাব্বির হোসেন,নিজস্ব প্রতিবেদক: ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে নরসিংদী জেলা জাতীয় শিক্ষক ফোরাম। আজ শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা শিক্ষক ফোরাম এর সভাপতি মুহাম্মদ ওয়ালী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

৬ দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, নিঃশর্ত বদলী, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদে সরকারি চাকুরি এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন।

নরসিংদী জেলা শিক্ষক ফোরাম এর সভাপতি মুহাম্মদ ওয়ালী খানের সভাপতিত্বে এ মানববন্ধন তিনি তাঁর বক্তব্যে বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে শিক্ষাখাতে এখনো বৈষম্য রয়ে গেছে। এখনো শিক্ষকদের বেতন ভাতার জন্য আন্দোলন করতে হচ্ছে। একই সিলেবাস পড়িয়েও বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবি জানান।

তিনি আরও বলেন প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরকেও অংশগ্রহণ এর সুযোগ দিতে হবে। শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কওমী সনদধারীদেরকেও সরকারি চাকরির সুযোগ দিতে হবে। তিনি বলেন, বিভিন্ন সংস্কার কমিশন গঠন হলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি। তাই অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে জেলা শিক্ষক ফোরাম সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক ও জেলা জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আমীর আলী, মনহোরদী কারিগরি বাণিজ্য কলেজের সহকারী ও মনোহদী থানা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামাল হোসেন, মনহোরদী থানা শাখার সভাপতি মনিরুজ্জামান বিএসসি, রাতকানা দাখিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক ও জেলা শাখার আলিয়া মাদ্রাসা সম্পাদক মো. আরিফ, মূতিউল্লাহ ভুইয় উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন, প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT